Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ব্র্যাক ব্যাংকের মামলায় মাস্টার জহিরের সাজা

সাজারামু প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের ব্যবসায়ী মাস্টার জহির আহমদের সাজা দিয়েছে আদালত।মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ-২ এর বিচারক এ রায় দেন। ব্র্যাক ব্যাংকের ঋণ খেলাপির দায়ে চেক ডিজঅনার মামলায় বিজ্ঞ আদালত তাকে ৯ মাসের জেল ও ৮ লাখ ৯৯ হাজার ১৫৮ টাকা অর্থদণ্ড দেন।

ব্র্যাক ব্যাংক সূত্রে জানা যায়, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালি এলাকার মৃত আবদুল করিমের ছেলে জহির আহমদ প্রকাশ মাস্টার জহির, ব্র্যাক ব্যাংক ঈদগাও ইউনিট অফিস থেকে “সায়মা সল্ট  ইন্ডাস্ট্রিজ” নামে ৯ লাখ টাকা ঋণ নেন। উক্ত ঋণ ব্যাংকের নিয়ম অনুযায়ি পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় তাকে এ সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। ব্র্যাক ব্যাংকের পক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমিজ আহমদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন