ভারতীয় র’-এর গুপ্তচর গ্রেপ্তারের তথ্য ফাঁস

fec-image

বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তৎপরতায় গত কয়েকদিনে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার (র’) অন্তত দুই গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শনিবার নিজের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন তিনি। ওই পোস্টে সায়ের বলেন, ‘এম.বি ও এস.বি.এস নামের এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশে সক্রিয় ছিলেন। তাঁরা দেশের সংবেদনশীল তথ্য, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি করে নিয়মিতভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র’)–এর কাছে পাঠাতেন।’

তিনি আরও বলেন, নজরদারির তথ্য অনুসারে তারা নির্দিষ্ট সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফের গাড়িতে করে মালদা শহরের স্টেশন হেডকোয়ার্টারে যেতেন এবং সেখানে র’-এর অন্তত তিনজন কর্মকর্তাকে ডি-ব্রিফ করতেন। এছাড়া তাদের জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনানিবাসে (ভারতীয় সেনাবাহিনীর ২০ মাউন্টেন পদাতিক ডিভিশনের সদর দপ্তর) প্রবেশ করতেও দেখা গেছে।

সায়ের আরও জানান, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় দেশের স্পর্শকাতর স্থাপনার ম্যাপিং, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নজরদারি, নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, অর্থায়ন এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের কিছু নথি এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকা ব্যক্তিদের তথ্যও উদ্ধার হয়েছে।

সবশেষে সায়ের জানান, দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ইতোমধ্যেই এই দুই ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুপ্তচর গ্রেপ্তার, ভারতী, র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন