ভারতের ছত্রিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

fec-image

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন কর্মচারী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, একটি বয়লার টিউবে বিস্ফোরণের ফলে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় বয়লার রুমে কয়েকজন শ্রমিক আটকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে বেদান্ত লিমিটেড। সংস্থাটির মতে, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীদের ওপর।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, পিটিআই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন