ইরানের সাথে চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’ : ট্রাম্প

fec-image

ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘শেষের খুব কাছাকাছি’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, দেশটিতে মার্কিন সামরিক অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এটি খুব দ্রুত শেষ হতে পারে।”

তিনি আরও বলেন, “যদি আমরা এই মুহূর্তে ইরান থেকে সব কার্যক্রম গুটিয়ে নিই, তাহলে দেশটির পুনর্গঠনে প্রায় ২০ বছর সময় লাগতে পারে। তবে আমাদের মিশন এখনো সম্পূর্ণ হয়নি। পরিস্থিতি কীভাবে এগোয়, তা আমরা পর্যবেক্ষণ করছি। আমার ধারণা, ইরান দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।”

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানে রূপ দিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২২ ঘণ্টাব্যাপী ওই বৈঠকেও কোনো সমঝোতা হয়নি।

তবে ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

সূত্র: আল জাজিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন