মহালছড়ির ২৪ মাইল এলাকায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২৪ মাইল এলাকা পেরিয়ে সামনের একটি পাহাড়ি এলাকায় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি, কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা, পরে  পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটি একজন মারমা নারী যার আনুমানিক বয়স ৩০/৩৫ হতে পারে বলে ধারণা করছে পুলিশ, এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির আহমেদ জানিয়েছেন মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মহালছড়ি, মারমা নারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন