Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহালছড়িতে ইউপিডিএফ’র এক চাঁদাবাজ আটক

মমমম

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার থেকে সুব্রত চাকমা (২৫) নামে স্থানীয় সশস্ত্র সংগঠনের এক চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, নগদ পাঁচশত টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাইসছড়ির গরু বাজার থেকে চাঁদা আদায়কালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাতেনাতে তাকে আটক করে। পরে তাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মহালছড়ি থানার ওসি সেমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুব্রত চাকমা নামে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন