মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১


খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধি এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রতন ত্রিপুরা দুই কন্যা সন্তানের জনক যৌথ খামার ত্রিপুরা পাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধি গৃহবধু রনিকা ত্রিপুরা (১৯) কে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ গিয়ে রাত ১২ টা নাগাদ ধর্ষক রতন ত্রিপুরাকে তার বাড়ি থেকে আটক করে ।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় থানায় এসে আটক রতন ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভিকটিমের শ্বশুর অংচা ত্রিপুরা। আসামি রতন ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা হাজতে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

















