মহালছড়িতে ১৮ দলের ডাকা ৬০ঘন্টার হরতালের ১ম দিন শান্তিপূর্ণভাবে পালিত

মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
খাগড়াছড়ি’র মহালছড়িতে ১৮দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের ১ম দিন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেছে হরতাল সমর্থকেরা। অফিস আদালত খোলা থাকলেও বাজারের বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ হোসেন বাবু বলেন, সাধারণ জনগণের হরতালে স্বত:স্ফুর্ত সমর্থন থাকায় শান্তিপূর্ণভাবে পালন হয়েছে। যানবাহন চলাচল কিংবা অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। নাশকতা এড়াতে পুলিশের টহল জোরদার ছিল।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা আওয়ামীলীগ ও বিএনপি নেতাদের ডেকে বৈঠক করেন এবং উভয়কে আইন শৃংখলা যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের পরামর্শ দেন। মহালছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির চৌধুরী জানান, কোথাও কোন সমস্যা হয়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন