মহালছড়ি সেনা জোন বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোন সদর দপ্তরে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভার আয়োজন করা হয়।

রবিবার (৬ অক্টোবর) জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙালি জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পূজা উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত সকলেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

সবশেষে জোন কমান্ডার, মহালছড়ি জোনের আওতায় সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে যেয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন