মহেশখালীতে ভ্রামম্যান আদালতের অভিযান: ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোমবার বেলা ১১টায় পৌর সভার গোরকঘাটা বাজারের অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। এই অভিযানে মহেশখালীর সুনামধন্য প্রতিষ্ঠান মিষ্টি মুখকে জরিমানা করা হয়েছে।
একটি সূত্রে জানান, দীর্ঘদিন ধরে বাজারের হোটেলগুলোতে গলাকাটা ব্যবসা, পঁচা ও বাশি খাবার বিক্রি করে আসছে। বর্তমানে পর্যটন মৌসুমে খাবারের অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার গোরকঘাটা বাজারের হোটেল আল জায়েদকে ২০ হাজার, ইসলামী ১০হাজার, পৌর মেয়র মকছুদ মিয়ার হোটেল মিষ্টি মুখ ৫ হাজার, বড় মহেশখালীর ব্যবসায়ী মন্টু পাল ২ হাজার, হাবিবুর রহমান ৫ হাজার, স্বপন খান ৫ হাজার গোরকঘাটা বাজারের ইসলামী ব্যাংকের সামনে সিফাত ফুট-এর সিরাজ ৫ হাজার টাকা জরিমানা করেছে।
অন্যদিকে চলাচলের রাস্তার উপর মালবাহি গাড়ি রাখার অপরাধে আর এফ এল দোকান ইকবাল হোসেন রাজুকে ৩ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মহেশখালী থানার পুলিশসহ উর্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম বলেন, খাবারের অতিরিক্ত দাম নেওয়া যাবে না এবং ভেজাল ও মেয়াৎ উত্তির্ণ পন্য রাখা ও সরবরাহ করলে সাথে সাথে জরিমানা করা হচ্ছে। সামনে রমজান উপলক্ষে মহেশখালীর প্রতিটি হাট বাজারে নিয়মিত মোবাইল কোট পরিচালনা করা হবে বলে জানান তিনি।


















