মাটিরাঙ্গায় ট্রাক চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লাকড়ি বোঝাই ট্রাক কেড়ে নিল তিন মোটর সাইকেল আরোহীর জীবন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সোয়া দশটার দিকে মাটিরাঙ্গা পৌর সদরের নতুনপাড়া এলাকায়।

ট্রাক চাপায় নিহত তিন মোটরসাইকেল আরোহী হলো, উপজেলার বলিচন্দ্র পাড়ার আবদুল আজিম এর ছেলে মোটর সাইকেল চালক মো: আলমগীর হোসেন (২৫), আলিম রাইটারপাড়ার হযরত আলীর ছেলে মো: রবিউল ইসলাম (৪০) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো: আবদুল গনির ছেলে মো: সেলিম মিয়া (৪২)।

জানা গেছে, নিহত ব্যাক্তিরা মোটর সাইকেল যোগে খাগড়াছড়ি থেকে নিজ এলাকা গোমতি আসার পথে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌছামাত্র বিপরিত দিক থেকে আসা স্থানীয় একটি ইটভাটার লাকড়ি বোঝাই একটি ট্রাক (নারায়নগঞ্জ-ড-০২-০২৯৬) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। জানা স্থানীয় সালাহ উদ্দিনের মালিকানাধীন একটি ইটভাটায় অবৈধ উপায়ে লাকড়ি পরিবহনের কাজে নিয়োজিত ছিল ট্রাকটি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিন মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক চালক পলাতক থাকলেও পুলিশ ট্রাকটিকে আটক করেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এবিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন