রামগড়ে পৌরযুবলীগ শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, রামগড়  ॥

খাগড়াছড়ি রামগড় উপজেলায় বাংলাদেশ আ’লীগ ও যুবলীগ রামগড় পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল শিল্পী সিনেমা কমিউনিটি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে ব্যাপক উৎসাহ উর্দ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।  কাউন্সিলে সাবেক রামগড় পৌরযুবলীগের সভাপতি সুমন বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বত্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সভাপতি-মোস্তফা হোসেন।
          
        কাউন্সিলে বিশেষ অতিথি থেকে বত্তব্য রাখেন-জেলা যুবলীগের সভাপতি- যতন ত্রিপুরা, সাধারন সম্পাদক-ইসমাইল, উপজেলা যুবলীগের সভাপতি-আব্দুল কাদের,সাধারন সম্পাদক-বিশ্ব প্রদীপ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক- আনোয়ার ফারুক, আহবায়ক কমিটির সদস্য- নাসির উদ্দিন, মমিনুল ইসলাম,শ্যামল ত্রিপুরা, আক্রাম হোসেন প্রমুখ।
        
      পরে আলোচনা শেষে সভাপতি পদে দেলোয়ার হোসেন চেয়ার প্রতীক নিয়ে-৫৮ ভোট, সাধারন সম্পাদক পদে সামিম ফুটবল প্রতীক নিয়ে-৮২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন  মই প্রতীক নিয়ে-৩৬ ভোটে নির্বাচিত হয়ে ৪১ সদস্য বিশিষ্ট্ কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন