মানিকছড়ির অবৈধ বালু মহলে জরিমানা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
মানিকছড়ির বড়বিল-তুলাবিল খালে অবৈধভাবে বালু উত্তোলন করায় বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার প্রভাবশালীরা অবৈধভাবে তুলাবিল-বড়বিল খালের ১৪টি পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সনজিদা শরমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত পয়েন্টগুলোতে ৫০ হাজার টাকা জরিমানা করে। অভিযানের খবর ফাঁস হয়ে যাওযায় প্রভাবশালীরা দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে নেয়, ফলে মেশিন জব্দ করা সম্ভব হয়নি।
Facebook Comment


















