Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়ি-বাটনাতলী সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ

IMG_20150924_102059 (1)

ইমরান হোসেনঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি-বাটনাতলী সড়কটি ডাইনছড়ি খালের প্রবল স্রোতে ভেঙ্গে গেছে। এতে করে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে মানিকছড়ি-ডাইনছড়ি-বাটনাতলী-শিম্প্রুপাড়াসহ গোটা ইউনিয়নে। ব্যাপক দূর্ভোগে পড়েছে কাঁচা তরিতরকারির গাড়িসহ স্থানীয় ও ঈদে ঘরে ফেরা মানুষেরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বৃহত্তম কাঁচা তরিতরকারির যোগানদাতা বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি, শিম্প্রুপাড়া থেকে তরকারিবাহী চাঁদের গাড়িগুলো কালাপানি জালিয়া পাড়া হয়ে বিভিন্ন বাজারে যেতে। তাছাড়া উপজেলার প্রাচীনতম ইউনিয়ন বাটনাতলীর ঘনবসতিপূর্ণ এলাকা ডাইনছড়ি, বাটনাতলী, ঢাকাইয়া শিবির, দীঘিরপাড়, বুদং পাড়া, আমতলী পাড়া, উত্তর ডলু, শিম্প্রুপাড়া, লিপাপাড়া, থলিপাড়া, টিলাপাড়া, তবলা পাড়ার প্রায় ১৫ হাজার লোক চলাচলের একমাত্র সড়ক ডাইনছড়ি-বাটনাতলী সড়কটি। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য চাঁদের গাড়ি, মিনি ট্রাক, ট্রাক ও মোটর সাইকেল চলাচল করে।

গত ৫দিনের ব্যাপক বর্ষনে ডাইনছড়ি-বাটনাতলী খালের পানি বেড়ে গেলে ডাইনছড়ি পুলিশ ক্যাম্পের নিচে উপজেলায় যাতাযাতের একমাত্র সড়কটি ভেঙ্গে যায়। এতে করে দূর্ভোগে পড়ে ঈদে ঘরফিরা মানুষ, কৃষক, কাচা তরকারি ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কর্তৃপক্ষ এ সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের দূর্ভোগ লাঘব করবে বলে এলাকাবাসীর আশা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন বলেন সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে বাটনাতলী ইউনিয়নের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন