মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। ১৩ জোন রবিবার ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। এতে প্রধান অতিথি হিসেবে বিজিবির কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি। লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি,অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবি ২০০ বছরের ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৭ বছরের অংশীদার। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন