মিয়ানমার সেন্টমার্টিন দ্বীপ দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল

fec-image

মিয়ানমার সেন্টমার্টিন দ্বীপ দখলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে সরকার কিছুই বলতে পারছেনা।

মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের কারণে সেন্টমার্টিনে চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না অথচ সরকার এসব বিষয়ে একেবারে চুপ।

তিনি আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। দেশে গণতন্ত্র নেই বলে মানুষ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

এ সময় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, মির্জা ফখরুল, সেন্টমার্টিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন