মিসরে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত, আহত অর্ধশতাধিক

fec-image

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে। দেশটির ওয়াদি আল-নাত্রুনের কাছে কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে কমপক্ষে ১৮ জন পুড়ে গেছে। ঘটনায় কমপক্ষে আরও ৫৩ জন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে একটি উল্টে যাওয়া লরি পোড়া টারমাকের ওপর পড়ে আছে।

আরও অন্তত একটি বাস এবং একটি মিনিবাস আগুনে ব্যাপকভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন