আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ

মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

fec-image

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সন্ধ্যায় তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া নামের এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কে বি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। এ ঘটনায় ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় গ্রেপ্তার ২২ জন বর্তমানে কারাগারে আছেন।

১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিন্টো রোডে ডিবি কার্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন