রাঙামাটিতে ছাত্রলীগের সাবেক নেতা আটক  

fec-image

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ব্যবসায়ী আরফান আলীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার ( ০৯ অক্টোবর) রাঙামাটি আদালতে তাকে পাঠানো হয়েছে।

আটক আরফান আলী রাঙামাটি জেলা ছাত্রলীগের  সাবেক কমিটির সহ- সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি কাঠ ব্যবসা এবং ঠিকাদারী পেশার সাথে জড়িত রয়েছেন।

পুলিশ জানায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের সাবেক নেতা আরফান আলী পলাতক ছিলেন। বুধবার রাতে হঠাৎ বনরূপা শহরে  ছাত্রলীগের এ নেতা অবস্থান করছেন এমন তথ্য গোপন সংবাদে পাওয়ার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন। অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাকে আটক দেখানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ছাত্রলীগ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন