Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪

%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%86

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রাঙামাটি শহরের বেতার কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের যাত্রীদের বক্তব্য, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহনের বাসটিতে(রাঙামাটি জ-০৪-০০-৩১) যান্ত্রিক ত্রুটি দেখা গেলেও চালক তা উপেক্ষা করে বাসটি চালাতে থাকে। এমতাবস্থায় রাঙামাটি ঢোকার প্রবেশ মুখে বেতার কেন্দ্র এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি হুইলারকে(রাঙামাটি থ-১১-৫০০-১৪) সরাসরি ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও বাস একই সঙ্গে পাহাড়ের প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে বাস ও থ্রি হুইলারের মধ্যে থাকা ১৪ যাত্রী আহত হয়।

দূর্ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সেনাবাহিনীর একটি মেডিকেল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং একটি ক্রেন দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে তৎপরতা শুরু করে।

আহতরা হলেন-জ্যোতিস তঞ্চঙ্গ্যা,দীপন চাকমা, মহু দেব, পূর্ণ বালা তঞ্চঙ্গ্যা, মঙ্গলী দাশ, রবি মহন চাকমা, বিপ্লব ধর, জ্যোতি লাল তঞ্চঙ্গ্যা, মমতা চাকমা, লায়লা, আবুল কালাম, জাকির হোসেন, ঝিনুক চাকমা, রবি মোহন তঞ্চঙ্গ্যা।

রাঙামাটি সিভিল সার্জেন ডা. স্নেহ কান্তি চাকমা জানান, রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় আহত ১৪জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬জনকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা জেনারেল হাসনপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাত্রীদের মধ্যে সবাই হাতে, পায়ে ও মাথায় আঘাত পেছে। আবার কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে সড়ক দূর্ঘটনার খবর ফেয়ে ঘটনাস্থল ও রাঙামাটি জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান রাঙামাটি ২৯৯নং আসনের  সংসদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল মালিক সামস উদ্দিন মঈন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন