Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করার দাবিতে জেএসএসের বিক্ষোভ মিছিল

kjjh

স্টফ রিপোর্টার:
রাঙামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।

রবিবার সকালে সংগঠনগুলোর উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি টোয়েন চাকমা, সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা, পিসিপির জেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সদর থানা কমিটির সভাপতি পহেল চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী রুপ ধারণ করেছে যা আরও একবার সুস্পষ্ট রূপ উন্মোচিত হয়েছে রাঙামাটি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে। ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ক্ষমতাসীন দল নির্বাচনে নিজেদের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। যা পৌরবাসী প্রত্যাখান করেছে।

বক্তারা আরও বলেন, ১৯৬৫ স্থাপিত রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ আজ করুণ দশায় রয়েছে। কলেজ বিল্ডিং এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যে কোন সময় ধ্বসে পড়তে পারে। সরকার তার পূন:নির্মাণ না করে জুম্ম স্বার্থবিরোধী ও চুক্তি পরিপন্থী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। যার ফল কখনোই সুখকর হবেনা।
অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিত করার না হলে যে কোন পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলে হুশিয়ারী দেন ওই সংগঠনের নেতারা।

এ আগে শহরের কল্যাণপুর এলাকার জেএসএসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।#

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন