রাঙামাটিতে জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে, জেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠন। রবিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমানে সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙামাটি জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক শামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বর সুজন, সাধরণ সম্পাদক প্রকাশ চাকমাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, ১০ জানুয়ারি ঐতিহাসিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশের স্থাপতি ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসে বঙ্গবুন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৬ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত পক্ষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান থেকে দেশে ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পূর্নতা লাভ করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন