রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

fec-image

দীর্ঘদিন তীব্র দাপদাহের পর অবশেষে রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর থেকে রাঙামাটিতে থেমে থেমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে। তবে বিকেলের দিকে সূর্য উঁকি দিলেও আকাশ মেঘলা রয়েছে।

রাঙামাটি আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা ক্যাসিনো মারমা বলেন, রাঙামাটিতে শনিবার দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রী সেলসিয়াম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে টানা বৃষ্টির ফলে জনমনে স্বস্থি দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অনেকদিন পর তীব্র গরম থেকে মুক্তি মিলেছে আজ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন