রাঙামাটিতে ২৪ ঘন্টায় ১৩ জন করোনায় আক্রান্ত


ফাইল ছবি
রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। রাঙামাটি স্বাস্থ্য বিভাগ থেকে এমন তথ্য জানা গেছে।
সূত্রটি থেকে জানা যায়, রাঙামাটি পিসিআর ল্যাবে ৩৮ জন এবং এন্টিজিনায় ২৩ জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে সর্বমোট ৬১ জনের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। যা নমুনা পরিক্ষা অনুসারে সনাক্তের হার ২১.৩১ পাসেন্ট।
রাঙামাটিতে এ পর্যন্ত ৩০ হাজার ১৬৯ জন নমুনা পরিক্ষা করেছেন। এরমধ্যে নেগেটিভ এসেছে ২৪ হাজার ৮২৬ জনের। পজিটিভ এসেছে ৫ হাজার ৩৪৩ জনের। করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন-৩৪ জন। প্রথম ডোজের টিকা নিয়েছেন- ৪ লাখ ২৭ হাজার ৫৯ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন-৩ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন। আপাতত আইসোলেশনে ভর্তি আছেন ৩ জন।
Facebook Comment

















