রাঙামাটিতে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ যুবক আটক

fec-image

রাঙামাটিতে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ মো. ওয়াসিম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে মানিকছড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

এসআই ওমর ফারুক জানান, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্টে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী (চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪) পাহাড়ীকা বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শপিং ব্যাগে ভরা কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের আমতলার ২ নং গলি এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাত ভাইয়ের পাড়া।

পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন