রাঙামাটি ও বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

fec-image

আগামী ০৮-৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (০৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং জানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন এক জরুরি সভার মাধ্যমে এমন সিন্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুসাহিত করে আসছিলো জেলা প্রশাসন। এরপর এইবার পুরো রাঙামাটি ও বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশনা আসে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ছড়ায়। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন