রাঙামাটি পৌরসভা চালাবেন প্রধান নির্বাহী কর্মকর্তা

fec-image

রাঙামাটি পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রশাসনিক কর্মকর্তা সোমবার (১৯ আগস্ট) থেকে অফিসের সময় অনুযায়ী প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বিভিন্ন স্তরের জনপ্রতিধিরা তোপের মুখে পালিয়ে যাওয়ায় জনপ্রতিনিধিনির্ভর প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে।

এর আগে গত ১৫ এবং ১৮ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রাঙামাটি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে নামে। এরই ধারাবাহিকতায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন