রাজস্থলীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সারা দেশের ন্যায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলাতেও বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংছাইনু মারমার উপস্থাপনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা-উপজেলা আওয়ামী সিনিয়রসহ সভাপতি রবার্ট ত্রিপুরা, বিশ্বনাথ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকারসহ আরো অনেকে।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের নিজ কার্যালয় হতে একটি র্যালি বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি সূচনা করে। পরে কেক কাটা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতা কর্মী ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে ৭৫ বছরে ১৯৭১ সনে একটি স্বাধীন বাংলাদেশ উপহার এবং পরে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, আবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অবদান এবং প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

















