রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে আ’লীগ নেতাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

DSC01575 copy
আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মংক্য মারমাকে (৫৮) গুলি করে হত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে রাঙামাটি পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য মাহবুবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, আ’লীগ নেতা কেরল চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, যুবলীগের সাবেক সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক মিন্টু মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা একজন নির্বিবাদী মানুষ মংক্য মারমাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে সোমবার বেলা এগারটায় নিহতের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে চন্দ্রঘোনা থানা পুলিশ।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিহতের ঘটনায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ সোমবার এক দিনের শোক কর্মসূচী ঘোষণা করে সকাল থেকে সকল দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবে।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মংক্য মারমা বাসা থেকে বের হয়। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত গুলি চালায়। গুলির শব্দ শুনে বাড়ীর লোকজন বের হলে তাকে মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানাগেছে, নিহত মংক্য মারমা আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা
এই ঘটনায় দলীয় নেতাকর্মীরা সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি জেএসএস’কে দায়ি করে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভ মিছিল থেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন