রাজাখালীতে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে ৫৪ ধারায় চালান

pic pekua raj 2014

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা ও সুন্দরীপাড়া নিয়ে দুইগ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফাদফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বখশিয়াঘোনা এলাকার শের আলী বাপের বাড়ীর সদস্য রেজাউল করিমর কালুর সাথে সুন্দরী পাড়া এলাকার আনসারুল ইসলাম টিপুর মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে কালু বখশিয়া ঘোনার লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে সুন্দরী পাড়া এলাকায় হামলা চালায়। এতে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এসময় প্রতিপক্ষের লোকজন সুন্দরী পাড়ার মাছ ব্যবসায়ী ওয়াজেদ আলী (৩৫)‘র বাম হাত কিরিচ দিয়ে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মাথা ফেটে দেয়। পরে আহত অবস্থায় ওয়াজেদকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীর বিচ্ছিন্ন বাম হাতের দুই আঙ্গুলে দুটি আংটি রয়ে গেছে। এঘটনায় আরো ৫ ব্যক্তি আহত হয়েছে। তারা হলেন, সুন্দরী পাড়ার মোস্তাক মাঝি (৪২), আনছারুল ইসলাম টিপু (৩৫), বখশিয়া ঘোনার জাকের উল্লাহ (৩৫), সৈয়দ হোসেন (৪০) কে আহত করে বলে জানা গেছে। আহতদের সবাইকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

আহত ওয়াজেদ আলীর ভাই শাহাদাত জানান, বখশিয়া ঘোনার সন্ত্রাসী রেজাউল করিম কালু ও মধুর নেতৃত্বে অর্ধশতাধিক লোক অস্ত্রসস্ত্র নিয়ে তাদের এলকায় হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে লোকজনকে আহত করে। আহত ওয়াজেদের স্ত্রী আমেনা বেগম জানান, বখশিয়া ঘোনার লোকজন প্রায়সময় তাদের উপর হামলা চালায়। সুন্দরী পাড়া এলাকার লোকজন একটু দুর্বল বলেই আমাদের উপর সবসময় হামলা চালায়। আমি আমার স্বামীর হাত কেটে নেয়ার ঘটনার বিচার দাবি করছি।

এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় দেশীয় তৈরী একটি অগ্নেয়াস্ত্র ও গুলি সহ বখশিয়াঘোনা এলাকার চেয়ারম্যান বাবুল বাহিনীর ক্যাডার রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। পর দিন ২০ এপ্রিল সুন্দরী পাড়ার বাসিন্দা আবদুল কুদ্দুসের মালীকানাধীন ১১‘শ মণ লবণ বোঝাই বোটে বখশিয়াঘোনার লোকজন লুটপাট করে বোটটি আগুণদিয়ে পুড়িয়ে দিয়েছে। ফলে বোটের মালিকের বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ দিকে গ্রামবাসীরা গোস্টগার্ডকে খবর দিলে গোস্টগার্ড ও সন্ত্রাসীদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাজাখালী ইউনিয়নের বখশিয়াঘোনা এলাকাবাসী ১৯ এপ্রিলের ঘটনা প্রতিশোধ নিতে গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে ছৈয়দ নুর, আবু তাহের, বাবুল ও মনুর নেতৃত্বে ২০/৩০ জন স্বশস্ত্র সন্ত্রাসী বকশিয়াঘোনা টেক এলাকায় তাদের প্রতিপক্ষ আবদুল কুদ্দুসের বোট ডাকাতি করতে আসলে বোটের মাঝি মোহাম্মদ কাইছার এতে বাধা প্রদান করে।

এ সময় সন্ত্রাসীরা হামলা করে সুন্দরীপাড়া এলাকার মৃত শহর মুল¬ুকের পুত্র মোহাম্মদ কাইছার(৪৪), বাদশা মিয়ার পুত্র ফোরকান(৩০), মৃত শহর মুল্লুকের ছেলে জামাল(৩২), আবদুল মোনাফ(৩০), মফজল আহমদের পুত্র জসিম(৩০) গুরুতর আহত হয়। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোটের মাঝি মোহাম্মদ কাইছার জানান, তারা আমদের বোটে ডাকাতি করতে এসে বোটটি পুড়িয়ে দেয়। বোটে থাকা ১১‘শ মণ লবণের মধ্যে কিছু লবণ তাদের বোটে পাল্টিয়ে নেয় এবং বোটের মধ্যে থাকা লবণগুলি বোট ডুবে গেলে পানির সাথে মিশে যায়।

ওই এলাকার রুহুল আমিন জানান, সন্ত্রাসীরা বোটটি জ্বালিয়ে দিয়ে ও লবণ বোঝাই বোটটি ডুবিয়ে দিয়ে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এমনকি বোটে প্রায় বিশ হাজার টাকার তৈল, গুরুত্বপূর্ন জিনিসপত্রসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল ছিল। এ গুলি সব পুড়ে গেছে।

এ দিকে ১৯ এপ্রিলের দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পেকুয়া থানার এস,আই মকবুল অভিযান চালিয়ে রেজাউল করিম কালু নামক একজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। পেকুয়া থানা পুলিশ পরে ওই অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় দেখিয়ে ধৃত সন্ত্রাসীকে ৫৪ ধারায় আদালতে প্রেরন করে।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলাগুলির ঘটনা তিনি অস্বীকার করেন। সকালে আমার থানার এস,আই রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থল তদন্ত করে আসছে।  দোষীদের ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। সন্ত্রাসীকে জেলে প্রেরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান অস্ত্রটি পরিত্যক্ত দেখিয়ে ৫৪ ধারায় জেলে পাঠিয়েছে বলে জানান। তবে তিনি সাংবাদিকদের জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আমি রাজাখালীতে পুলিশ ক্যাম্প স্থাপন করব। তাহলে সব মারামারি বন্ধ হয়ে যাবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন