রামগড়ে ৭২ ঘন্টার অবরোধ শান্তিপূর্ণভাবে শুরু

 

রামগড় প্রতিনিধি :

বিএনপির নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের আবারো ডাকা ৭২ ঘন্টার অবরোধ আজ শনিবার সকাল ৬ টা থেকে সারা দেশের মত খাগড়াছড়ির রামগড় উপজেলায় শুরু হয়েছে। রামগড় সদর এলাকায় কোন ধরনের পিকেটিং, বিক্ষোভ ছাড়াই ১ম দিন শান্তিপূর্ণ অবরোধ শুরু হয়েছে। দুরপাল্লার সব ধরনের যানচলাচল বন্ধ থাকলেও সিএনজি, টমটম চলাচল করছে। অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি বেশ কম লক্ষ করা গেছে।

এদিকে অবরোধের সমর্থনে সকাল থেকে রামগড়-খাগড়াছড়ি মুল সড়কের নাকাপা, পাতাছড়া ও জালিয়াপাড়ায় খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করেছে স্থানিয় নেতাকর্মীরা এবং বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন ও দোকানপাট। আইন শৃংখলা বাহিনী ও বিক্ষিপ্ত কিছু পিকেটার ছাড়া কাউকে দেখা যায়নি।

টানা ৭২ ঘন্টার অবরোধকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন  উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান সহ সবধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে বেশ তৎপরতা লক্ষ করা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

2 Replies to “রামগড়ে ৭২ ঘন্টার অবরোধ শান্তিপূর্ণভাবে শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন