রামুতে মিনি ফুটবল টূর্ণামেন্টে উমখালী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন
রামু প্রতিনিধি:
রামু উপজেলার উমখালীতে অনুষ্ঠিত মিনি ফুটবল টূর্ণামেন্টে স্বাগতিক উমখালী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (১২ জুন) স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দক্ষিন মিঠাছড়ি ফুটন্ত গোলাপ ফুটবল একাদশকে টাইবেকারে ৩-২ গোলে হারিয়ে এ শিরোপা অর্জন করে দলটি। এর আগে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় প্রথম এবং দ্বিতীয়ার্ধ গোলশূন্য হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।
খেলা শেষে টূর্ণামেন্ট আয়োজক উমখালী ভাই ভাই ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শাহেদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইউনুস ভূট্টো।
এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহি জব্বারের বলী খেলায় ১১ বার চ্যাম্পিয়ন দিদার বলী, রামু রিপোর্টাস ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ, স্থানীয় সমাজসেবক দিদারুল আলম দিদার, মোস্তাক আহমদ, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দক্ষিন মিঠাছড়ি ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের মিজানুর রহমান এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন, বিজয়ী দলের খেলোয়াড় বোরহান।
খেলায় উমখালী জুনিয়র একাদশের পক্ষে বোরহান, ইদ্রিস, মেজবাহ, বাহাদুর, জাহেদ এবং দক্ষিন মিঠাছড়ি ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের পক্ষে মিজান, জহির, সামশুল আলম, মাসুদ, মিজানুর রহমান, হামিদুল হক, আশরাফি মাঠে ক্রীড়া নৈপূণ্য প্রদর্শণ করেন। খেলায় রেফারি ছিলেন, আবদুল করিম। সহকারি ছিলেন, সরওয়ার কামাল ও শফি আলম।
টূর্ণামেন্ট পরিচালনায় সার্বিকভাবে ভূমিকা পালন করেন, উমখালী ভাই ভাই ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, তৌহিদ, শহীদ ও মনসুর। আয়োজকরা জানিয়েছেন, এ টূর্ণামেন্টে রামুর বিভিন্ন এলাকার ২২ টি ফুটবল দল অংশ নিয়েছে।



















