Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে কালবৈশাখী ঝড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

কাল বৈশাখী ঝড়ে লংগদুতে নিখোঁজ মিজানুর রহমান (২৬) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে কাট্টলী বিলে শাহাদুর টিলায় মরদেহটি পানিতে ভেসে উঠে।

নিহত মিজানুর উপজেলার ফোরেরমুখ এলাকার আব্দুল রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হঠাৎ কাল বৈশাখী ঝড় হলে কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছ ধরার সময় নিখোঁজ হন জেলে মিজানুর। ঝড়ের পর বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজ করতে থাকেন। সোমবার তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামান্ত বলেন, রবিবার ঝড়ের কবলে এক জেলে নিখোঁজ হয়েছিলো। সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করার পর নিহতের স্বজনরা দাফনের ব্যবস্থা করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদুতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন