Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার পুলিশিং ফোরামের উদ্যোগে উপজেলার মাইনীমুখ ইউনিয়নে বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫জুন), উপজেলার মাইনীমুখ বাজারস্থ মাইনীমুখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারেক সরকার এতে সভাপতিত্ব করেন।

ইউনিয়ন পুলিশিং ফোরামের সদস্য মো. তৈয়ব আলীর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম, মাইনীমুখ ইউপি সদস্যা ফাতেমা আক্তার জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. নুর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঞ্জুম আরা মুন্নি, পুলিশিং ফোরামের সদস্য ছোটন কুমার দাশ, মাইনীমুখ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, জঙ্গীবাদ এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে বাঁচাতে হবে। যদি এইসবে সমাজ আক্রান্ত হয়ে যায় তাহলে আগামীতে দেশের জন্য অশনি সংকেত বয়ে আনবে। তাই আমাদের সতর্ক হতে হবে। যুব সমাজ যাতে এসব ভয়াবহ কাজে জড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে বাল্যবিবাহ, জঙ্গীবাদ এবং মাদকের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন