লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

PRPRPRRPR

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৫জুন বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা পষিদ মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: মোয়াজ্জেম হোসেন, পিএসসি,জি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক। লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফান, ক্যাপ্টেন জাওয়াদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মার্মা, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ রতন দাশ গুপ্তসহ গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে মেয়েদের খেলায় মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে অপর খেলায় লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলীয় অধিনায়ক(১১) কুলক জ্যোতি চাকমা ও বঙ্গমাতা মেয়েদের মধ্যে শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হন দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিলি প্রু মার্মা(৮)। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে ১০মিনিটের মাথায় লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার পাইলাথুই মার্মা ডি-ব´ের সামান্য বাহির থেকে কিক করলে বল জালে জড়ায়।

এর পর ৫ মিনিটের ব্যাবধানে একই খেলোয়ার গোল বাড়ের একেবারে কাছ থেকে গোল রক্ষক জীবন শান্তি চাকমাকে ফাঁকি দিয়ে হালকা সর্টে গোল করেন। দুল্যাতলী একাদশের খেলোয়াররা বার বার আক্রমন করেও গোল করতে ব্যার্থ হন। উত্তেজনা পূর্ণ এ খেলা উপভোগ করার জন্য প্রচুর দর্শক সমাগম ঘটে।

খেলা পরিচালনা করেন ডা. মো: দেলোয়ার হোসেন। সহকারি রেফারি ছিলেন, প্রদীপ চাকমা ও বিজ্ঞান চাকমা। একই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন