Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লামায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামায় জমি বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৫জন আহত হয়েছে। শুক্রবার জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- মো. নুরুল আলম (৩৪), তার স্ত্রী তসলিমা বেগম (৩০), বোন তৈয়বা বেগম (২৭), আবুল কাশেম (৫০)। বর্তমানে তারা পার্শ্ববর্তী চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন।

স্থানীয় সূত্র জানায়, গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম ও আবুল কাশেমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধ মিমাংশার লক্ষ্যে শুক্রবার বিকালে সামাজিকভাবে বৈঠক বসারও সিদ্ধান্ত হয়। কিন্তু আবুল কাশেম লোকজন নিয়ে শুক্রবার সকালে বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন