লামায় প্রতিপক্ষের হামলায় ২জন নিহত

image্কিব

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানের লামা উপজেলায় আজিজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে আজিজনগর ইউনিয়নের আসিয়াং ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজিজনগর ইউনিয়নের আসিয়াং ত্রিপুরা পাড়ায় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক দম্পতি নিহত হয়েছে। নিহতরা হলেন- ফাংসি ত্রিপুরা (৪৩) ও তার স্ত্রী হস্থতি ত্রিপুরা (৪০)। ঘটনার খবর পেয়ে  পুলিশ জমি থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান খান জানান, জমিসংক্রান্ত কারণে ফাংসি ত্রিপুরার সাথে পাশ্ববর্তী দাজেহা ত্রিপুরার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার সকালে ফাংসি ত্রিপুরা ও তার স্ত্রী হস্থতি ত্রিপুরা জমিটিতে গাছের চারা রোপণ করতে গেলে সেখানে দজেহা ত্রিপুরা তার সাংঙ্গপাঙ্গ নিয়ে ফাংসি-হস্থতি দম্পতির উপর হামলা চালায়। এ সময় দাজেহা ত্রিপুরার বন্দুকের গুলিতে এবং তার সাঙ্গপাঙ্গদের ধারালো অস্ত্রের আঘাতে ওই জমিতেই খুন হন ফাংসি ত্রিপুরা ও তার ন্ত্রী হস্থতি ত্রিপুরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন