শীলখালীতে রাতের আঁধারে এক কৃষককে কুপিয়েছে দুর্বৃত্তরা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার শিলখালীতে বিরোধীয় জমির ধান লুট করতে বাধা দেয়ার জের ধরে গভীর রাতে অসহায় এক কৃষককে কুপিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে গ্রামটির সাপেরগাঁড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোঃ তাজের মুল্লুক(৪৭)। সে স্থানীয় মোঃ শাহ আলমের পুত্র।

জানা যায়, সাপেরগাঁড়া লম্বাঘোনা নামক এলাকায় বেশ কিছু জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের সেগুনবাগিচা এলাকার মৃত আলী আহমদের পুত্র দিনমজুর মোঃ জকরিয়া, শাহ আলমের পুত্র তাজের মুল্লুক, তার শশুড় ভিলিজার ছিদ্দিক ফকির ও জারুলবুনিয়া স্টেশন এলাকার প্রভাবশালী আবুল হোছনের পুত্র দাদন ব্যবসায়ী মোঃ গোলাম ছোবহানের মধ্যে বিরোধ চলে আসছিল। আর এনিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা ও গ্রাম আদালতে শালিষ বিচারও হয়েছে।

আহত অসহায় কৃষক তাজের মুল্লুকের পরিবার হাসপাতালে সাংবাদিকদের সাক্ষাত পেয়ে অভিযোগ করে জানান, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১৫জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো লম্বা কিরিচ, লোহার রড ও লাঠিশোটা নিয়ে তাদের বসতঘরে হানা দেয়। এসময় আহতের শৌর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসতে থাকলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

পরে উপস্থিত জনতা আহত অসহায় কৃষক তাজের মুল্লুককে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করান।

পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিবের কাছে জানতে চাইলে এবিষয়ে তাকে কেউ কিছু জানায়নি মন্তব্য করে বলেন, আক্রান্তের পক্ষে লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন