Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোরের হানা, ল্যাপটপ ও টাকা লুট

চুরি
রামু প্রতিনিধি:
রামুর ঐতিহ্যবাহি বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর বিদ্যালয়ের অফিস কক্ষে লুটপাট চালিয়ে ল্যাপটপ, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষার্থীরা চুরির বিষয়টি দেখতে পান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রকৌশলী মোকতার আলম হেলালী খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি জানিয়েছেন, চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে ৩টি স্টিলের আলমিরা, ১০ ড্রয়ার ভাঙচুর ও তছতছ করে লুটপাট চালায়। চোরের দল লুটপাট চালিয়ে ১টি ল্যাপটপ, ১১ হাজার ৮০০ টাকা সহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি দুলাল বড়ুয়া জানিয়েছেন, এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রামু থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন