প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে

fec-image

মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।  আবারও সাফ জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে জড়িত তার পরিবার, ঘনিষ্ঠ সহযোগী এবং ক্লায়েন্ট- তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে গুম, খুন এবং গত বছরের জুলাই ও আগস্টে আন্দোলনকারীদের গণহত্যার অভিযোগ রয়েছে।
গত আগস্টে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তবে নয়া দিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেও স্কাই নিউজকে জানান ড. মুহাম্মদ ইউনূস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন