সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে : শিক্ষামন্ত্রী

fec-image

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে এবং এর কার্যক্রম শুরু হবে রেসিডেন্সিয়াল স্কুল থেকে। পরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ওপেক্স মডেলে সোলার এনার্জি ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ১০ বছরের মধ্যে মাধ্যমিক এবং ১২ বছরের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। একইসঙ্গে পরীক্ষা গ্রহণে সময় অপচয় ও সেশনজট কমাতে দ্রুত উদ্যোগ নেয়া হবে।

শুধু জিপিএ-৫ নির্ভর শিক্ষা নয়, বাস্তব জ্ঞান ও কর্মমুখী দক্ষতাসম্পন্ন উৎপাদনশীল প্রজন্ম গড়ে তুলতেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন আ ন ম এহছানুল হক মিলন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী, সোলার প্ল্যান্ট, সৌর বিদ্যুৎ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন