Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব

রাজস্থলী প্রতিনিধি:

উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সমবায়ীরা বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেওয়া যায় না সমবায় সমিতির মাধ্যমে সে কাজকে এগিয়ে নেওয়া যায়।

শনিবার (৪ নভেম্বর) সকালে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,  বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ।

ইউএনও বলেন পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্য চাষ, জুম চাষের পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে উন্নয়নমুখী কাজ করা গেলে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল আলম। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন