Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সাকার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বান্দরবানে আনন্দ মিছিল

Bandarban A'lig pic 29.7
স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ রায় আপিল বিভাগেও বহাল থাকায় বান্দরবান শহরে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত জনতার ব্যানারে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার বিকালে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসলাম বেবীর সভাপতিত্বে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তরা বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এটি একটি ঐতিহাসিক রায়। এ রায়ে মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের আত্মা শান্তি পাবে। একইসঙ্গে এই রায়ে শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সান্তনা ও স্বস্তি পাবে। এ রায়ে জনগণের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি ও কলঙ্কমুক্তির একধাপ এগিয়েছে। মুক্তিযোদ্ধের পক্ষের সরকার আওয়ামীলীগ ক্ষমতায় ছিল বলে এ দানবের বিচারিক কার্যক্রম শুরু করতে পেরেছিল। এখন অপেক্ষা শুধু কার্যকরের।

বক্তরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপিতে যুদ্ধাপরাধীরা আশ্রয় নেওয়া শুরু করে। বিএনপি মুক্তিযুদ্ধপ্রিয় জনগণ থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। খালেদা-তারেক, বিএনপি-জামায়াত-শিবির যতই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করুক না কেন মানবতাবিরোধী অপরাধীদের বিচার বাংলার মাটিতেই সম্পন্ন হবে।

সমাবেশে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ কোষাধক্ষ্য মাহাবুব, শহর আওয়ামীলীগের অমল দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি কাওছার সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন