সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

fec-image

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক এলাকার রুইলুই পাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধনবিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন— রুইলুই পাড়ার যতীন্দ্র ত্রিপুরার ছেলে ধনবিকাশ ত্রিপুরা (২৪), একই এলাকার সুইয়া লুসাইয়ের ছেলে রিনরিয়ানা লুসাই (২৬), দরহা ত্রিপুরার ছেলে মঙ্গল ত্রিপুরা (৪১) এবং খাগড়াছড়ির দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার কান্তমনি ত্রিপুরার ছেলে জুপি ত্রিপুরা (৩৮)।

সেনাবাহিনী সূত্র জানায়, বাঘাইহাট জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

তখন আটকরা ধনবিকাশ ত্রিপুরার ঘরে বসে ইয়াবা সেবন করছিল। এসময় তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককদের সাজেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন