সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলো ইউপিডিএফ

Press brefing, 12 Dec 2013

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না করলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে পার্বত্য চট্টগ্রামে সায়িত্বশাসনের জন্য আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।  বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ উপজাতীয় ঠিকাদার সমিতির ভবনে আয়োজিত ইউপিডিএফ সমর্থিত ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল স্মৃতি চাকমা ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী সচিব চাকমার যৌথ প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, যে কোন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে নির্বাচন কমিশন তথা সরকার-প্রশাসনের প্রধান দায়িত্ব। অথচ খাগড়াছড়িতে কয়েক দিন ধরে ধরপাকড়, ঘর-বাড়িতে আইন-শৃংখলা বাহিনী তল্লাসী অভিযান অব্যাহত রেখে নির্বাচনী প্রচারকার্যে মনোনীত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের ৮ নেতা কর্মীকে গ্রেফতারসহ ধরপাকড় ও হয়রানিমূলক তল্লাসী এখনো অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন।

এদিকে, ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি ও ২৯৯ নং রাংগামাটি আসন দু’টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। ইউপিডিএফ’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে আটককৃত ৮ জন কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তি, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে অন্যায় ধরপাকড়, বাড়ি তল্লাশি, ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধ করা না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও ঘোষণা দেন তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন