সেন্টমার্টিনের জন্য ‘মহাপরিকল্পনা’ চূড়ান্ত করছে সরকার

fec-image

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য দ্বীপের প্রকৃতির ক্ষতি কমিয়ে আবার সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। এর মাধ্যমে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেও এসব পদক্ষেপ কাজে লাগানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তবে এসব পদক্ষেপসমূহকে একটি মহাপরিকল্পনা হিসেবে আখ্যায়িত করতে চাইছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। যার আয়তন মাত্র ৮ বর্গকিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।

উৎস : বিএসএস ও উইকিপিডিয়া

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সেন্টমার্টিন দ্বীপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন