সড়ক অবরোধ সফল করতে লক্ষ্মীছড়ি বিএনপির প্রস্তুতি সভা

 

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াসহ রামগড়ে ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহার দাবিতে আগামি ৩ জুন সড়ক অবরোধ সফল করতে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৩১ মে বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো: রেজাউল করিমম, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মো: আবু হানিফ প্রমূখ।

যে কোন মূল্যে সড়ক অবরোধ সফল করতে অঙ্গিকার ব্যক্ত করে বক্তারা বলেন, ১৩ বছর আগে ঘটে যাওয়া সাজানো ও মিথ্যা মামলা দিয়ে ওয়াদুদ ভূইয়াসহ বিএনপি নেতা-কর্মীদের অযথা হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ছাড়াও সভায় বিএনপির কর্মী রামগড় উপজেলার ইব্রাহীম কমিশনার এর ছোট ভাই নজরুল ইসলাম পলাশ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত’র ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন