হামলার ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করলেই ‘কঠোর ব্যবস্থা’ নিবে ইরান

fec-image

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে কড়া সতর্কতা দিয়েছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, এমন ছবি বা ভিডিও শেয়ার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ছবি তোলা এবং সেগুলো বিভিন্ন মাধ্যমে পাঠানোকে তারা গুরুতর অপরাধ হিসেবে দেখছে।

বিবৃতিতে বলা হয়, কেউ যদি এসব ছবি বা ভিডিও সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক, ভার্চুয়াল পেজ অথবা শত্রুপক্ষের ব্যক্তি বা তাদের গণমাধ্যম চ্যানেলে পাঠায়, তাহলে তাকে ইসরায়েলের হয়ে কাজ করা ভাড়াটে হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাধারণ মানুষকে এমন কোনো কার্যকলাপ দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, সামাজিক মাধ্যম, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন