হিল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রাঙামাটি:
হিল স্টুডেন্ট এসোসিয়েশন রাঙামাটির কাঁঠালতলী শাখার উদ্যাগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাঙামাটির আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাড: আবছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক রাঙামাটির সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান ভুইয়া, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ সোলায়মান, দৈনিক দেশের কথার স্টাফ রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম, বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইয়ুথ ওয়েব রিজার্স ফোরামের পরিচালক নুর জামাল, ছাত্রনেতা মোহাম্মদ তাজুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রায় দেড়শ তরুনের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহাবসৃষ্টিতে সামাজিকভাবে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। আর এক্ষেত্রে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গঠিত হওয়া একেবারে একটি অরাজনৈতিক সংগঠন “হিল স্টুডেন্ট এসোসিয়েশনের” কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এই সংগঠনের সার্বিক কর্মকান্ডে নিজেদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা হিল স্টুডেন্ট এসোসিয়েশনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।


















