টেকনাফের হ্নীলায় সন্ত্রাসী হামলায় বসতভিটা ভাংচুর: শিশুসহ আহত ৩

28051227

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

টেকনাফের হ্নীলায় সন্ত্রাসী হামলায় বসতভিটা ভাংচুরে শিশুসহ ৩ জন আহত হয়েছে। সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসী সুত্র জানায়, রবিবার সকাল ৭টার দিকে ইউনিয়নের দক্ষিণ লেদা শিয়াইল্যাঘোনা এলাকায় স্থানীয় হামিদ আলী পুত্র হামিদ হোছন ও জামাল হোসনের নেতৃত্বে সশস্ত্র দল নিরীহ নৈশ প্রহরী আব্দুর রশিদের বসতভিটায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, ফসলের ক্ষতি ও বাড়ীর লোকজনকে মারপিট করে। এতে ৪ বছরের শিশুসহ ৩ জনকে আহত হয়।

এসময় আব্দুর রশীদের স্ত্রী হাছিনা বেগম (৪০), পুত্র জোবায়ের (১৫) ও মুহাম্মদ ইউছুফ (৫) আহত হয়। হামলার শিকার বাড়ীর মালিক আব্দুর রশীদ জানান, সন্ত্রাসীরা আমার বসতভিটায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে। ইয়াবা ব্যাবসায়ী সন্ত্রাসী হামিদ স্থানীয় কতিপয় লোককে ম্যানেজ করে আমার দখলীয় পিএফ জমি জবর দখলের পাঁয়তারা ও নানান ধরণের হুমকি-ধমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন